বিএনপি পরিবার থেকে জামায়াতে আসার গল্প….
একজন কওমি মাদ্রাসা ছাত্রের দৃষ্টিকোণ থেকে।হাফেজ নিশাত আদনান সাবেক সেক্রেটারী, প্রচার ও মিডিয়া বিভাগ ,বাংলাদেশ জামায়াতে ইসলামী ,ময়মনসিংহ মহানগর
ছোটবেলা থেকেই কওমি পরিবেশে বড় হয়েছি।
সেই সূত্রে জামায়াতে ইসলামী সম্পর্কে নানা নেতিবাচক কথা শুনে শুনে মনে একধরনের বিরূপ ধারণা ,তৈরি হয়েছিল।
তাছাড়া, আমি বিএনপি ঘরানার পরিবারে জন্মেছি,
আমার বাবা, কাকা, মামারা , সকলে পদধারী বিএনপি নেতা এবং এলাকার পরিচিত মুখ।কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মনে প্রশ্ন জাগলো
সব শুনে নয়, একবার নিজে দেখে বুঝি তারা আসলে কেমন।এই কৌতূহল থেকেই আমি জামায়াতে ইসলামী সম্পর্কে জানতে শুরু করি।
তাদের সাথে ঘনিষ্ঠ হতে থাকি।
ধীরে ধীরে তাদের সরলতা, ভালোবাসা, দাওয়াতি মনোভাব এবং ইসলামী আদর্শের প্রতি অটল নিষ্ঠা আমাকে গভীরভাবে প্রভাবিত করে।
আমি বুঝতে পারি , এরা শুধু কথা বলে না, ইসলামের জন্য ত্যাগ করেও দেখায়।সেই সময় আমি ময়মনসিংহের একটি কওমি মাদ্রাসায় শিক্ষকতা করতাম।
কিন্তু জামায়াতে ইসলামীতে যোগ দেয়ার খবর ছড়িয়ে পড়তেই,
মাত্র এক ঘণ্টার মধ্যে আমাকে চাকরি ছাড়ার নির্দেশ দেওয়া হয়।সেই মুহূর্তে মন ভেঙে গিয়েছিল।
তবে জামায়াতের ভাইয়েরা তখনই পাশে দাঁড়ালেন, সান্ত্বনা দিয়ে বললেন……“আল্লাহ নিশ্চয়ই এর চেয়ে উত্তম কিছু রেখেছেন তোমার জন্য।
সেদিনই আমি মাদ্রাসা ত্যাগ করি।
আর সেই দিনই উপলব্ধি হয়
জামায়াতে ইসলামী শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি একটি পরিবার।
একটি পরিবার, যেখানে আছে ভালোবাসা, ত্যাগ, দায়িত্ববোধ,
আর আছে আল্লাহর পথে অবিচল থাকার অনুপ্রেরণা।আলহামদুলিল্লাহ!
আজ আমি গর্বিত যে আমি ইকামাতে দ্বীনের কাফেলার একজন ক্ষুদ্র সদস্য।
একটি কাফেলা, যা আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে জীবন উৎসর্গ করতে প্রস্তুত।আল্লাহ যেন শেষ নিঃশ্বাস পর্যন্ত এই পথে অটল থাকার তাওফিক দান করেন। আমীন।