আসসালামু আলাইকুম,
শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় আমার জন্ম। বর্তমানে ময়মনসিংহ সদরে বসবাস করছি। এই দেশ ও মানুষের জন্য কিছু করার স্বপ্ন নিয়েই আমার পথচলা শুরু। অন্যায়ের সামনে নীরব থাকা আমার স্বভাব নয়, সত্যকে স্পষ্টভাবে বলাই আমার পরিচয়।
সমাজ, রাজনীতি এবং সময়ের বাস্তবতা আমাকে গভীরভাবে ভাবায়। আমি বিশ্বাস করি, শুধু কথায় নয়,কাজের মাধ্যমেই নিজেকে প্রমাণ করতে হয়। তাই প্রতিনিয়ত নিজেকে গড়ে তোলার চেষ্টা করছি; শিখছি, বুঝছি এবং সামনে এগিয়ে যাচ্ছি।
আমি জানি, পথটা সহজ নয়। তবুও থেমে থাকার মানুষ আমি নই। আমি পরিবর্তন চাই, আর সেই পরিবর্তনের অংশ হতে চাই নিজেই।
আমার লক্ষ্য শুধু ব্যক্তিগত সফলতা নয়, বরং এমন কিছু করা, যাতে মানুষ উপকৃত হয় এবং সমাজ এগিয়ে যায়।
আমার শুরুটা ছোট, কিন্তু স্বপ্নটা অনেক বড়।
আল্লাহ তায়া’লার কাছে আমার একটাই প্রার্থনা, তিনি যেন আমাকে দুনিয়া ও আখিরাতে কামিয়াব করেন।

নালিতাবাড়ী বাজারে তীব্র যানজট নালিতাবাড়ী হাসপাতালে নেওয়ার পথে যুবকের মৃত্যু, ক্ষোভ স্বজনদের শেরপুরের নালিতাবাড়ী এলাকায় ভয়াবহ যানজটের কারণে হাসপাতালে নেওয়ার পথে এক যুবকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। সময়মতো চিকিৎসা নিশ্চিত করা সম্ভব না হওয়ায় নিহতের স্বজনরা ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, অসুস্থ ওই যুবককে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হলেও…

ইমোশনাল ছিনতাই! বিশেষজ্ঞ মহলের প্রতিক্রিয়া এই অদ্ভুত পরিস্থিতি সামাল দিতে বিশ্ববিদ্যালয়ের ‘মনস্তাত্ত্বিক ও আবেগীয় জটিলতা সেল’ একটি জরুরি মিটিং ডেকেছে। জনৈক সমাজবিজ্ঞানী মন্তব্য করেছেন, “আসলে সাদিক কায়েমের প্রতি ছাত্রীদের এই মোহ ছিল একটি ‘কালেক্টিভ ইলিউশন’। সবাই ভেবেছিল সাদিক ভাই সবার। এখন তিনি যখন একজনের হয়ে গেছেন, তখন বাকিদের কাছে মনে হচ্ছে তাদের শেয়ার বাজার ধসে…

ভারতে সংখ্যালঘু নির্যাতন ও পুশইন ইস্যু পর্যবেক্ষণ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (৯ মে) জাপান সফর শেষে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন দলটির সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, প্রতিবেশী দেশ হিসেবে আমাদের যেটা করণীয়, সেটা আমরা করব। ইসলাম ধর্মকে সেখানে আলাদা করে…

বিএনপি পরিবার থেকে জামায়াতে আসার গল্প…. একজন কওমি মাদ্রাসা ছাত্রের দৃষ্টিকোণ থেকে। হাফেজ নিশাত আদনান সাবেক সেক্রেটারী, প্রচার ও মিডিয়া বিভাগ ,বাংলাদেশ জামায়াতে ইসলামী ,ময়মনসিংহ মহানগর ছোটবেলা থেকেই কওমি পরিবেশে বড় হয়েছি। সেই সূত্রে জামায়াতে ইসলামী সম্পর্কে নানা নেতিবাচক কথা শুনে শুনে মনে একধরনের বিরূপ ধারণা ,তৈরি হয়েছিল। তাছাড়া, আমি বিএনপি ঘরানার পরিবারে জন্মেছি, আমার…

শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী একটি জীবন, একটি ইতিহাস। আল্লাহ প্রদত্ত এক বিস্ময়কর প্রতিভা। ব্যক্তিগত জীবনে স্বচ্ছ চিন্তা, সরল জীবন-যাপনে অভ্যস্ত, নরমদিল ও অমায়িক ব্যবহারের অধিকারী, অত্যন্ত ভদ্র-নম্র, মার্জিত, পরিশীলিত, মৃদুভাষী এক অসাধারণ ইসলামী ব্যক্তিত্ব ছিলেন তিনি। শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী শান্তি ও স্বাধীনতাপ্রিয় জনগণের প্রিয় দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর এবং বাংলাদেশের প্রথম…

অধ্যাপক গোলাম আযম একটি নাম, একটি ইতিহাস। তিনি বিশ্বনন্দিত ইসলামী চিন্তাবিদ, ভাষা আন্দোলনের নেতা, ডাকসুর সাবেক জিএস, তত্ত্বাবধায়ক সরকারের রূপকার। ভাষা আন্দোলন থেকে শুরু করে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম, এদেশেররাজনৈতিক ইতিহাসের উত্থান-পতনের প্রতিটি ঘটনায় এবং এদেশে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে অধ্যাপক গোলাম আযমের ভূমিকা ইতিহাস হয়ে থাকবে। বাংলাদেশের মাটি, আলো-বাতাস এবং মানুষের সাথে একাত্ম হয়ে আছে তার…

আবুল আ’লা মওদুদী (১৯০৩–১৯৭৯) উপমহাদেশের একজন প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ, দার্শনিক, লেখক ও রাজনৈতিক নেতা। আধুনিক যুগে ইসলামী চিন্তা ও সমাজব্যবস্থার পুনর্জাগরণে তাঁর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। মওদুদী (রহ.) ১৯০৩ সালের ২৫ সেপ্টেম্বর ব্রিটিশ ভারতের হায়দরাবাদে জন্মগ্রহণ করেন। তাঁর পরিবার ছিল ধর্মপ্রাণ ও শিক্ষিত। তিনি প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি ঘরেই আরবি, ফারসি, উর্দু এবং ইসলামি জ্ঞানে পারদর্শিতা অর্জন…